জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইকে কুপালো বড় ভাই - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, August 25, 2021

জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইকে কুপালো বড় ভাই




সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই ছোট ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।


বুধবার (২৫ আগস্ট) সকাল ৯ টায় উপজেলার ইছাপাড়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মো. মোহাসিনকে আপন বড় ভাই মো. বাচ্চু মিয়া ও তার স্ত্রী নাজমা বেগম জমির বিরোধের কারণে রামদাঁ দিয়ে কুপিয়ে জখম করে। 



গুরুতর আহত মোহসিনের স্ত্রী শারমিন জানান, সকাল আনুমানিক ৯ঘটিকার সময় আমার ভাসুর মো. বাচ্চু ও তার স্ত্রী নাজমা আমার স্বামীকে মারপিট করিবে বলিয়া পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো চাকুছোরা, রামদা, বটি, লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথারী ভাবে মারপিট করিয়া আমার স্বামীর হাতে পায়ে, পিঠে, ঘারে, মাথায় ও মুখমন্ডল সহ শরী বর বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। আমার স্বামী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা ধরছেন। 


সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, দুই ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধের কারণে মারামারির অভিযোগ পেয়েছি৷ তদন্ত সাপেক্ষে দ্রুত দোষীদের কে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।