সোনারগাঁওয়ে যুবলীগ নেতা ও প্রবাসীর অর্থায়নে রাস্তা মেরামত - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, August 3, 2021

সোনারগাঁওয়ে যুবলীগ নেতা ও প্রবাসীর অর্থায়নে রাস্তা মেরামত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে যুবলীগ নেতা জাকির হোসেন ও প্রবাসী শরিফুল ইসলামের অর্থায়নে রাস্তা মেরামত করা হয়েছে। 


মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৯ টায় পিরোজপুর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের কান্দারগাঁও গ্রামের প্রায় ১০ হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি স্থানীয়দের সহযোগিতায় মেরামত করার কাজ শুরু করে পিরোজপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি জাকির হোসেন। 


রাস্তার রাস্তাটির মেরামত কাজ চলাকালে পিরোজপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি জাকির হোসেনের ভাই আল আমিন জানান, পিরোজপুর ইউনিয়নের ৭ এবং  ৮ ওয়ার্ডের চলাচলের রাস্তার বেহাল অবস্থা ছিল। তাই পিরোজপুর ইউনিয়ন  যুবলীগের সভাপতি জাকির হোসেন ও প্রবাসী শরিফুল ইসলাম সাহেবের নিজ অর্থায়নে মেরামত করা হচ্ছে। খুব শীঘ্রই এই রাস্থাটি আরসিসি ডালাইয়ের ব্যবস্থা করা হবে। এই কাজে সকলের সহযোগিতা কামনা করছি।