সোনারগাঁওয়ে রাতের আঁধারে অসহায় মানুষের দুয়ারে দুয়ারে সোহাগ রনি - News Of Sonargaon

শিরোনাম

Thursday, July 8, 2021

সোনারগাঁওয়ে রাতের আঁধারে অসহায় মানুষের দুয়ারে দুয়ারে সোহাগ রনি

সোনারগাঁওয়ে রাতের আঁধারে অসহায় মানুষের দুয়ারে দুয়ারে সোহাগ রনি

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মো. সোহাগ রনি সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নে মহামারি করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের ৩য় ধাপের কঠিন পরিস্থিতিতে দিনমজুর খেটে খাওয়া পরিবার ও দুস্থ মানুষগুলোর বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।


শুক্রবার (৯ জুলাই) গভীর রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডে ৫০টি কর্মহীন পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহ মোহাম্মদ সোহাগ রনি।


নিয়মিত এসব খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে  বৃহস্পতিবার (৮ জুলাই)ও মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিজ গাড়িতে করে দুস্থ মানুষগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি। 


গত রমজান মাসেও তিনি ইফতারি বিতরণও করেছেন।ঈদ উল ফিতরে তিনি মোগরাপাড়া ইউনিয়নের কয়েক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছিলেন৷