ঝাউচর দক্ষিণপাড়া যুব সংঘের উদ্যোগে ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরণ - News Of Sonargaon

শিরোনাম

Saturday, July 31, 2021

ঝাউচর দক্ষিণপাড়া যুব সংঘের উদ্যোগে ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

ঝাউচর দক্ষিণপাড়া যুব সংঘের উদ্যোগে ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

করোনা মহামারী পরিস্থিতিতে সরকার নির্দেশিত লকডাউনে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করলো ঝাউচর দক্ষিণপাড়া যুব সংঘের একদল তরুণ। 


শনিবার (৩১ জুলাই) বিকেলে সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদের আর্থিক সহায়তায় ঝাউচর দক্ষিণপাড়া যুব সংঘের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে ঝাউচর ও আশপাশের এলাকার ১ শত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।


ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, লবণ, পিঁয়াজ, আলু, চিনি, সাবান ও সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী।


এসময় ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহমেদ আনিস, সোনারগাঁও উপজেলা যুবলীগ নেতা সাজিদ মাহবুব ও কামাল ভান্ডারী, ছাত্রলীগ নেতা সারোয়ার সিদ্দিকী, ঝাউচর দক্ষিণপাড়া যুব সংঘের সদস্য সুমন, ফারুক, হাফেজ, রুবেল প্রমুখ।