সোনারগাঁওয়ে ৬শত অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পৌঁছে দিলেন ইঞ্জিনিয়ার মাসুম - News Of Sonargaon

শিরোনাম

Thursday, July 8, 2021

সোনারগাঁওয়ে ৬শত অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পৌঁছে দিলেন ইঞ্জিনিয়ার মাসুম

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে পৌছে দিয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।


বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৯টায় স্বাস্থ্যবিধি মেনে উপজেলার মেঘনা শিল্পনগরী হাইস্কুল এন্ড কলেজ মাঠে বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলায় কঠোর লকডাউনের ফলে উপার্জন হারা কর্মহীনদের মাঝে জনপ্রতি ৫০০ টাকা করে মোট ৬০০ জনকে এ অর্থ প্রদান করেন তিনি।


এসময় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রান তহবিলের অর্থ বরাদ্দ গরীব ও দুস্থ মানুষরা যাতে করে সঠিকভাবে পেতে পারে সেদিকে লক্ষ্য রেখে ও এলাকাবাসী সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখে এবং এলাকার উন্নয়নমূলক কাজ করে সামনের দিকে এগিয়ে চলাই আমার লক্ষ্য।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ্জামান মোল্লা, ইউনিয়ন পরিষদের সচিব মফিজুর রহমান সুমন, ইউপি সদস্য হাজী সেলিম রেজা, আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহসহ পিরোজপুর ইউনিয়নের ত্রান কমিটির সদস্যবৃন্দ।