সোনারগাঁওয়ে যৌতুক ও চেক জালিয়াতি মামলার আসামী গ্রেফতার - News Of Sonargaon

শিরোনাম

Monday, July 5, 2021

সোনারগাঁওয়ে যৌতুক ও চেক জালিয়াতি মামলার আসামী গ্রেফতার

সোনারগাঁওয়ে যৌতুক ও চেক জালিয়াতি মামলার আসামী গ্রেফতার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ওয়ারেন্টভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। 


রবিবার (৪ জুলাই) রাতে উপজেলার  আনন্দ বাজার  এলাকা থেকে আল আমিন মিয়া (৩৬) ও কাপুরদী এলাকা থেকে আসামী শহিদুল ইসলাম  কে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামিরা হলো, উপজেলার উত্তর খংসারদী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে আল আমিন মিয়া ও কাপুরদী এলাকার বদরুজ্জামানের ছেলে শহিদুল। 



এ বিষয়ে সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার ইয়াউর রহমান জানান, রবিবার রাতে এক বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে থানায় যৌতুক ও চেকের মামলা রয়েছে এবং তারা দুজনেই ওয়ারেন্টভুক্ত আসামী। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।