উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের মৃত্যুতে এমপি খোকার শোক - News Of Sonargaon

শিরোনাম

Thursday, July 22, 2021

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের মৃত্যুতে এমপি খোকার শোক

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের মৃত্যুতে এমপি খোকার শোক

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা। 

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


শুক্রবার (২২ জুলাই) রাত রাত ৯ ঘটিকায় বার্ধক্য জনিত কারণে ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 


বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মোবারক হোসেনের ছেলে বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের ভাতিজা এরফান হোসেন দীপ। 


এদিকে বীর মুক্তিযোদ্ধা উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। আগামীকাল বাদ জুম্মা মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তন মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। 



জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা জানান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের মৃত্যুতে সোনারগাঁওয়ের রাজনীতির অঙ্গনসহ সর্বমহলে শোকের ছায়া বইছে। আমরা একজন অভিভাবককে হারালাম। তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই। আল্লাহ তাদের কে ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুক।