সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে আল নূর পেপার মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় মিলের ৪ শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।
সকালে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক তানহারুল ইসলাম আহতদের উদ্ধার করে ঢাকায় বঙ্গবন্ধু শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটের বার্ণ ইউনিটে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন।
আহতরা হলেন- আসাদুজ্জামান (৪০), মোস্তাফিজুর রহমান (৪৫), ফারুক মিয়া (৪৫) ও তৌহিদুল ইসলাম (৪০)। আহতদের মধ্যে আসাদুজ্জামানের ৭৮ শতাংশ, মোস্তাফিজুরের ৬৫ শতাংশ, তৌহিদুলের ৫৫ শতাংশের পুড়ে গেছে এবং ফারুক মিয়ার হাত ও পাসহ মুখের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এদের মধ্যে ৩ জন অবস্থা আশংকাজনক।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক তানহারুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগেই দগ্ধদের ঢাকায় প্রেরণ করা হয়েছে। গ্যাসের রাইজার থেকেই আগুনের সুত্রপাত। গ্যাস লিকেজ থেকে এমনটা হয়ে থাকতে পারে তবে এখনি নিশ্চিত নয়। আগুনের সুত্রপাত তদন্ত শেষে জানানো যাবে।
