সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে করোনায় নিত্য পণ্যের
দাম সহনীয় রাখতে সদ্য উদ্বোধন হওয়া সদর আলী বেপারী নতুন বাজারের দোকানদারদের ২
মাসের ভাড়া মওকুফ করা হয়েছে।
শনিবার (৩রা জুলাই) সকালে উপজেলার মোগরাপাড়া
চৌরাস্তায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সদর আলী বেপারী নতুন বাজারের পরিচালক বিশিষ্ট
ব্যবসায়ী হাজী বিল্লাল হোসেন বেপারী জানান, মহামারী করোনার জন্য মানুষ অসহায় হয়ে পরছে তাই
আমি আমার দাদার নামে উদ্বোধন করা এই মার্কেটে আগত ক্রেতাদের কথা ভেবে নিত্যপণ্যের
দাম সহনীয় রাখতে দোকানদারদের ২ মাসের ভাড়া মওকুফ করে দিয়েছি।
সরকারী প্রজ্ঞাপন
অনুযায়ী, ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত কাঁচাবাজার ও নিত্যপ্রজনীয় দ্রব্যাদির দোকান
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। ওষুধ, চিকিৎসাসেবা
নেওয়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে বের হওয়া যাবে। করোনার টিকার জন্য কার্ড নিয়ে বের হওয়া যাবে।হোটেল-রেস্তোরাঁ
সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রি করতে পারবে।
