সোনারগাঁওয়ে হেফাজত নেতা সেজান গ্রেফতার - News Of Sonargaon

শিরোনাম

Saturday, July 3, 2021

সোনারগাঁওয়ে হেফাজত নেতা সেজান গ্রেফতার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হেফাজত কান্ডের ২টি মামলার আসামী সেজান (২৪) নামে হেফাজতর এক নেতাকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

 

শনিবার ( জুলাই) সকাল সাড়ে ৯ ঘটিকাসময় সোনারগাঁ থানা পুলিশের এএসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম এএসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স সহ একটি দল বৈদ্যেরবাজার লঞ্চ ঘাট থেকে তাকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত সেজান (২৪) সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকার আরকিলিসের ছেলে। সোনারগাঁ থানা সূত্রে জানা যায়, সেজান সোনারগাঁও রয়েল রিসোর্ট কান্ডের ২টি মামলা সহ অন্যান্য আরো ৩টি মামলার এজহাভূক্ত ওয়ারেন্টের আসামী।

 

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, হেফাজত মামলার আসামী সেজান কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।