সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
"পরিচ্ছন্নতা
শুরু হোক আমার থেকে'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে একদল তরুণ নারায়ণগঞ্জের সোনারগাঁও
উপজেলাকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেছেন।
সাপ্তাহিক
ছুটির দিন শুক্রবার (১৮ জুন) সকাল ৯ টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী
স্কুল ও কলেজ মাঠে এই কার্যক্রমে বিডি ক্লিন সোনারগাঁওয়ের শতাধিক স্বেচ্ছাসেবী অংশ
গ্রহণ করেন।
স্বেচ্ছাসেবীরা
মেঘনা শিল্পনগরী স্কুল মাঠের চারপাশের সড়ক পরিচ্ছন্ন করে আশপাশের স্থানীয় দোকানদার
ও এলাকাবাসীকে পরিচ্ছন্নতার বার্তা পৌছে দেন।
এসময়
আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, কামাল ভান্ডারী, সারোয়ার
সিদ্দিক, তালহা হক প্রধান, ইব্রাহিম খলিলুল্লাহ প্রদীপ সহ আরো অনেকে।

