সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
দেশের
সাত জেলায় আগামী ২২ থেকে ৩০ জুন পর্যন্ত ‘লকডাউন’ ঘোষণা করেছে সরকার। জেলাগুলো হলো—
নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ও
রাজবাড়ী। আজ সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
আগামীকাল
(২২ জুন) মঙ্গলবার থেকে সোনারগাঁ টু ঢাকা (গুলিস্থান)
এবং ঢাকা টু সোনারগাঁ যাত্রী পরিবহন বন্ধ ঘোষণা করেছে দোয়েল ও স্বদেশ
পরিবহন।
মন্ত্রিপরিষদ
সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আগামী ২২ জুন সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এই লকাডউন চলবে।
লকডাউন চলাকালে জেলাগুলোতে পণ্যবাহী ছাড়া অন্য কোনো ধরনের যান প্রবেশ বা বের হতে
পারবে না।
