সোনারগাঁওয়ের হত্যা মামলার আসামি আলাউদ্দিন গোয়েন্দা পুলিশের হাতে আটক - News Of Sonargaon

শিরোনাম

Monday, June 14, 2021

সোনারগাঁওয়ের হত্যা মামলার আসামি আলাউদ্দিন গোয়েন্দা পুলিশের হাতে আটক

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

হত্যা মামলার আসামি আলাউদ্দিনকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (সিআইডি) পুলিশ। সোমবার (১৪ জুন) সকাল ১০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা সদর থেকে তাকে আটক করা হয়।

 

চলতি বছর ফেব্রুয়ারির ১৯ ও ২০ তারিখ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলেক ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

 

এক পর্যায়ে স্থানীয় আধিপত্য বিস্তার,কোম্পানির নিয়ন্ত্রণ ও ভূমি দখলকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে আলী আহমেদ, সাইদুল ও সমর আলী নিহত হয়। উক্ত ঘটনায় তখন সোনারগাঁও থানায় হত্যা মামলা ও কোর্টের মামলা সহ মোট পাঁচটি মামলা দায়ের করা হয়। তার মধ্যে একটি মামলার তদন্তে ছিলো নারায়ণগঞ্জ গোয়েন্দা (সিআইডি) পুলিশ।

 

নয়াগাঁও এলাকার ওই মামলায় হাজী আলাউদ্দিনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি'র তদন্তকারী কর্মকর্তা মো. তাহের। তিনি জানান, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনয়নের নয়াগাঁও গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে গ্রেফতার হওয়া আলাউদ্দিনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা রয়েছে। বর্তমানে সিআইডি তদন্ত করছে। দীর্ঘ দিন ধরেই তাকে ধরার চেষ্টায় ছিল সিআইডি। আজ সকালে নতুন কোর্ট এলাকার শাপনা রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।