সোনারগাঁ‌য়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভা‌গ্নে নিহত - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, April 14, 2021

সোনারগাঁ‌য়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভা‌গ্নে নিহত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগ‌ঞ্জের সোনারগাঁ‌য়ে ট্রা‌ক চাপায় মোটরসাই‌কেল আরোহী মামা-ভা‌গ্নে নিহত হ‌য়ে‌ছেন। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়‌কের মোগড়াপাড়ার সা‌দিপুর এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার সদর থানার বেকিটেকের আশারা এলাকার রহমত আলী (৩৭) ও তার ভা‌গ্নে ছায়েদ মিয়া (৩০)।

কাঁচপুর হাইও‌য়ে থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ম‌নিরুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল যোগে ছায়েদ মিয়া ও রহমত আলী ঢাকা যাচ্ছি‌লেন। পথে মোগড়াপাড়া সাদিপুর এলাকার পল্লী বিদ্যুতের সামনে পৌঁছলে পেছন দিক আসা বেপরোয়া গতিতে এক‌টি ট্রাক ( ট-১৪-৮২০৭) মোটরসাইকেলটি‌কে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হয়েছে।