রয়েল রিসোর্টকান্ডে হেফাজতের ৪ শীর্ষ নেতা ৩ দিনের রিমান্ডে - News Of Sonargaon

শিরোনাম

Monday, April 12, 2021

রয়েল রিসোর্টকান্ডে হেফাজতের ৪ শীর্ষ নেতা ৩ দিনের রিমান্ডে

রয়েল রিসোর্টকান্ডে হেফাজতের ৪ শীর্ষ নেতা ৩ দিনের রিমান্ডে

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রির্সোটকান্ডে হামলা ভাঙচুর ও  অবরােধের ঘটনায় হেফাজতে ইসলামের চার নেতাকে  তিনদিনের রিমান্ডে নিয়েছে আদালত।

সােমবার (১২ এপ্রিল) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন বলে বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

সােনারগাঁওয়ে সন্ত্রাস বিরােধী আইনে করা দু’টি মামলায় আসামিদের বিরুদ্ধে সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে একটি মামলায় ২ দিন এবং অপর আরেকটি মামলায় ১দিন করে মােট ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রিমান্ডপ্রাপ্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা হলেন, খেলাফত মজলিশের সােনারগাঁ উপজেলা কমিটির সভাপতি ইকবাল হােসেন (৫০), সােনারগাঁ থানা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মহিউদ্দিন খাঁন, সাধারণ সম্পাদক মাে, শাহাজাহান ওরফে শিবলী (৪৩), সহসভাপতি মুফতি মােয়াজ্জেম হােসেন (৪৯)।

উল্লেখ্য যে, সকালে র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক নারীসহ অবরুদ্ধ থাকার পর সহিংসতায় জড়িতের অভিযোগে রাজধানীর জুরাইন থেকে তাদের আটক করা হয়েছে।