হেফাজত কর্মীদের মেরে ফেলার হুমকিতে সাংবাদিক নুরনবীর সাধারণ ডায়রি - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, April 13, 2021

হেফাজত কর্মীদের মেরে ফেলার হুমকিতে সাংবাদিক নুরনবীর সাধারণ ডায়রি

হেফাজত কর্মীদের মেরে ফেলার হুমকিতে সাংবাদিক নুরনবীর সাধারণ ডায়রি

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গত শনিবার সন্ধ্যার পর হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সোনারগাঁ রয়েল রিসোর্টে অবস্থানকালে নারী ক্যালেঙ্কারির অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের নেতারা লাঞ্ছিতকালে স্থানীয় গনমাধ্যমকর্মীরা সেই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে প্রচার করায় সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক, জবস টেলিভিশনের স্টাফ রিপোর্টার, আজকের সংবাদ ডট কমের প্রকাশক ও দৈনিক স্বাধীন সংবাদের ভ্রাম্যমান প্রতিনিধি নুর নবী জনিকে প্রাণ নাশের হুমকি দেয়ায় সোনারগাঁও থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়রি করেছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকালে সাংবাদিক নুরনবী জনি সোনারগাঁ থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়রিটি করেন। তিনি জানান, গত ৩ এপ্রিল হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের দাবীকৃত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সোনারগাঁও রয়েল রিসোর্টে অবকাশ যাপন করতে আসেন। মামুনুল হকের সঙ্গে আসা নারী তার স্ত্রী নয় এমন কথা ছড়িয়ে পড়লে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী ও এলাকাবাসীর তাদের অবরুদ্ধ করে জিজ্ঞাসাবাদ করেন। সে সময় তিনি সংবাদ প্রকাশের জন্য তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মী সহ এলাকাবাসী হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক কে অবরুদ্ধ করে জিজ্ঞাসাবাদ করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার করেন। সেই প্রচারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইমু, হোয়াটসআপ ও মোবাইল নাম্বারে হেফাজত কর্মীদের হুমকি পেয়ে আসছেন।  

তিনি আরো জানান, সামাজিক নিরাপত্তার অভাবে পরিবার পরিজন নিয়ে শঙ্কিত হয়েই তিনি থানায় সাধারণ ডায়রিটি করেছেন। সোনারগাঁ থানায় যার জিডি নাম্বার ৫৬৪। 

উল্লেখ্য যে, এর আগে সোনারগাঁওয়ে হাবিবুর রহমান নামে চ্যানেল এসের এক গণমাধ্যমকর্মীকে হেফাজত কর্মীরা মারধর করে।