ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে সনমান্দিতে দোয়া ও আলোচনা সভা - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, March 9, 2021

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে সনমান্দিতে দোয়া ও আলোচনা সভা

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে সনমান্দিতে দোয়া ও আলোচনা সভা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

আমি জিন্নাহ চেয়ারম্যান বা জহির চেয়ারম্যান বুজিনা আল্লাহ তায়ালার হুকুমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিবেন আমরা তারই নির্বাচন করবো তবে জিন্নাহ সাড়ে চার বছরে যে উন্নয়ন করেছে তা আসলেই অকল্পনীয় আমি জিন্নাহ কে স্বাগত জানাই। সনমান্দিতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জিন্নাহকে ভোট দিবেন। ইনশাআল্লাহকোটি কোটি টাকা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কোভিট-19 মোকাবেলায় টিকা নিয়ে আসছেন, এ টিকা সর্বসাধারনের জন্য ফ্রী করে দিয়েছেন আর অন্যান্য দেশ এখনও টিকাই পাইনি, মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই, তাই আসুন আমরা সবাই টিকা নেই, কোভিট-19 মুক্ত দেশ গড়িঐতিহাসিক ৭ই মার্চ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান অতিথি আবু হাসনাত শহীদ বাদল

গতকাল মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের দরিকান্দি এলাকার বঙ্গবন্ধু লাইব্রেরিস্থ মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল  উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এড.সামসুল ইসলাম ভূইয়া

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এসময় তিনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন কিভাবে কোভিট-19 মোকাবেলা করতে হয়,আমরা চেয়ারম্যানরা সোনারগাঁয়ে কোভিট-19 মোকাবেলা দিন রাত প্ররিশ্রম করেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং আমরা সফল ও হয়েছি দিনের পর দিন অসহায় দুস্থ গরীব পরিবারে মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রীর পাশাপাশি নিজেদের অর্থায়ণ ত্রান সামগ্রী বিতরণ করেছি

সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক, কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ ওমর, সোনারগাঁ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এড. নুর জাহান, সনমান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেঃ খন্দকার আমিনুল হক, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার

এসময় আরও উপস্থিতি ছিলেন,আওয়ামী লীগ নেতা গোলাম হাফিজ নাসিম,খোরশেদ মোল্লা,মতিন সন্মানদী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সনমানদী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জামাল উদ্দীন, মহিলা আওয়ামীলীগ নেত্রী শ্যামলী চৌধুরীসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ