সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের আজকের খেলায় জুবায়েরের হ্যাটট্রিকে সোনারগাঁ কিংসের বিপক্ষে বিশাল জয় পেয়েছে সনমান্দি লায়ন্স।
শনিবার (২০ মার্চ) বিকেল ৩ টায় সোনারগাঁ উপজেলার সন্মানদী ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী স্বর্না ইলেকট্রনিকের পরিচালক হাজ্বী আবুল হাসেম রতনের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সনমান্দি লায়ন্স ও সোনারগাঁ কিংসের মধ্যকার খেলায় দুর্দান্ত স্ট্রাইকার জুবায়ের হ্যাটট্রিক করেন।
উত্তেজনাপূর্ণ খেলায় সোনারগাঁয়ের হাজারো ফুটবল প্রেমীদের আনাগোনায় পরিপূর্ণ ছিল মাঠ ও আশেপাশের এলাকা।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের আজকের সনমান্দি লায়ন্স ও সোনারগাঁ কিংসের খেলা ৬-১ এ শেষ হয়।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হোন স্ট্রাইকার জুবায়ের হাসান অমিত।
