সোনারগাঁওয়ে দৈনিক বাংলাদেশের আলো’র ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, March 10, 2021

সোনারগাঁওয়ে দৈনিক বাংলাদেশের আলো’র ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সোনারগাঁওয়ে দৈনিক বাংলাদেশের আলো’র ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সোনারগাঁও সংবাদদাতাঃ

সোনারগাঁওয়ে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১০ মার্চ বুধবার বিকাল ৩ ঘটিকায় সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামে এ প্রতিষ্ঠা বার্ষিকী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি ও সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য মোঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, ভাইস চেয়ারম্যান সোনারগাঁও উপজেলা পরিষদ বাবুল হোসেন বাবু, সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার দাস, প্রেস ক্লাবের সহ সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সনমান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হা-মীম শিকদার শিপুল, সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি শেখ এনামুল হক বিদ্যুৎ

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ রিপোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম অনিক, সোনারগাঁ রিপোর্টস ক্লাবের সদস্য সাহিন সাকি, সোনারগাঁ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক, হাসান মাহমুদ রিপন, দেশ রুপান্তর প্রতিনিধি রবিউল হুসাইন, আমাদের সময়ের মিজান মাহমুদ, দৈনিক মুক্ত বাংলাদেশের প্রকাশক আনিসুর রহমান সজীব,  দৈনিক বাংলাদেশর আলো বন্দর প্রতিনিধি মনিরসহ স্থানীয় গণমাধ্যম কর্মী