সোনারগাঁও সংবাদদাতাঃ
মাদক ছাড়ো, খেলা ধরো এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন
নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।
বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেল ৩টায় ২নং
ওয়ার্ডের খন্দকার দড়িকান্দি মাঠে সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ
এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ
৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা খেলার উদ্বোধন করেন। এসময়ে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নিবাহী অফিসার আতিকুর ইসলাম।
আরো বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ওয়ালটন গ্রুফের
ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এমদাদুল হক সরকার, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল
হক, সোনারগাঁ উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, দৈনিক প্রথম আলোর
সোনারগাঁ প্রতিনিধি মনির হোসেন, আওয়ামী লীগ নেতা গোলাম হাফিজ নাসিম, সনমান্দি ইউনিয়ন
জাতীয় পাটির আহবায়ক আবুল হোসেন।

