সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী হোসেনপুর স্কুলের ৯০বছর পূর্তিতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ - News Of Sonargaon

শিরোনাম

Saturday, March 20, 2021

সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী হোসেনপুর স্কুলের ৯০বছর পূর্তিতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ

সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী হোসেনপুর স্কুলের ৯০বছর পূর্তিতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় ৯০ বছর পূর্তি উপলক্ষে হোসেনপুর এস পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মার্চ) সকাল ১১টায় হোসেনপুর এস পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি সিআইপি মো. বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।

তিনি বলেন, সোনারগাঁওয়ের মত জায়গায় এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্যি ভাগ্যের ব্যাপার। দেশে ভাষানী ও শেখ মুজিবর রহমানের মত নেতা এই স্কুলের মত স্কুল থেকেই শিক্ষা লাভ করে তৈরী হয়েছেন। তাই তোমাদের কেও জাতির বীর সন্তান হিসেবে নিজেকে তৈরি করতে হবে।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিব, মোঃহালিমুজ্জামান, বাংলাদেশ পুলিশের এআইজি স্পেশাল ব্রাঞ্চ মাহবুব হোসেন, নারায়নগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাত, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সি আই.ডি ডিবিশনের ডি. আই.জি মোঃ আবুল কালাম আজাদ, অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এম.এ আউয়াল, উপদেষ্টা কর্ণেল মোঃ জহিরুল হক খাঁনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।