পুলিশের লাঠিচার্জে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতিকে বাঁচাতে গিয়ে জহিরুল আহত - News Of Sonargaon

শিরোনাম

Sunday, February 28, 2021

পুলিশের লাঠিচার্জে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতিকে বাঁচাতে গিয়ে জহিরুল আহত

পুলিশের লাঠিচার্জে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতিকে বাঁচাতে গিয়ে জহিরুল ও ফরহাদ আহত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীদের পুলিশ লাঠিপেটা করেছে। এতে অনেকেই আহত হয়েছেন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন। পুলিশের লাঠিপেটায় সোনারগাঁ থানা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা জহিরুল ইসলাম জনি, ফরহাদ, সহ শতাধিক ছাত্রদল নেতা আহত হয়েছেন বলে জানা যায়।

আজ সকাল থেকেই ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ জাতীয় প্রেসক্লাবে জড়ো হতে থাকেন।সকাল ১১ টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হাবিব উন নবী সোহেল সহ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ, মাহমুদ জুয়েলসহ ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দদের নেতৃত্বে পুলিশের বেরিকেড ভেঙ্গে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করার সাথে সাথেই পুলিশ ছাত্রদলের নেতৃবৃন্দের উপর অতর্কিত ও নগ্ন হামলা চালায় এই হামলায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনকে বাঁচাতে গিয়ে পুলিশের লাঠিচার্জের স্বীকার হন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী মেধাবী ছাত্রনেতা জহিরুল ইসলাম জনি।

ছাত্রদলের নেতৃবৃন্দগন আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসার জন্য জহিরুল ইসলাম জনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। বর্তমানে জহির সহ অন্যান্যরা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

আহত সোনারগাঁ ছাত্রদলের নেতা জহিরুল জানান, ছাত্রদলের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ লাঠিপেটা করেছে। অনেকে নেতাকর্মী রক্তাক্ত হয়েছেন।