সোনারগাঁও প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাসেল নামের এক মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। গতকাল রাতে মাদক ব্যবসায়ী রাসলকে
১০ পিছ ইয়াবাসহ কাঁচপুর চেঙ্গাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গ্রেফতার
করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী রাসেলের বিরুদ্ধে মাদক দ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত মাদক ব্যবসায়ী কাঁচপুর ললাটি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
