সোনারগাঁওয়ে বাইক কিনে না দেয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, February 3, 2021

সোনারগাঁওয়ে বাইক কিনে না দেয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা

সোনারগাঁওয়ে বাইক কিনে না দেয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের নাগেরগাঁওয়ের ক্ষুদ্র ব্যবসায়ী সমাঈল মিয়ার স্কুল পড়ুয়া ছেলে রায়হান সখের মটর সাইকেল কিনে না দেয়ায় আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ভোর সকালে নাগেরগাঁওয়ের ক্ষুদ্র ব্যবসায়ী সমাঈল মিয়া তার ১৮ বছর বয়সী ছেলে রায়হানকে কারেন্টের তার দিয়ে রুমের ফ্যানের সাথে ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান।

স্থানীয় এলাকাবাসী ও প্রতিবেশিদের সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবত রায়হান তার বাবার কাছে মোটর সাইকেল কিনে দেয়ার আবদার করে আসছিলো। গতকাল সন্ধ্যায় এ নিয়ে তার মায়ের সাথে কথা কাটাকাটি হয়।

সোনারগাঁ থানা পুলিশের সেকেন্ড অফিসার (এসআই) পঙ্কজ জানান, এখনো পর্যন্ত এই বিষয়ে কোন অভিযোগ পাইনি। তবে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে গেছে। পরিদর্শন শেষে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে। 

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভোর সকালেই এলাকার গণ্যমান্য ব্যক্তি পরামর্শে সকালেই জানাজা দিয়ে রায়হানের লাশ কবরস্থ করে তার পরিবার।