সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
“মানবতা বোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায়” এই প্রতিপাদ্যকে সামনে পথশিশু ও সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে আসছিলো শিশুদের হাসি ফাউন্ডেশন নামে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে কাজে গতি আনতে আনুষ্ঠানিক ভাবে শিশুদের হাসি ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়েছে।
আর্ত মানবতার
সেবায় প্রতিষ্ঠিত স্বেচ্ছা সেবামূলক সংগঠন “শিশুদের
হাসি ফাউন্ডেশন” এর সকল স্বেচ্ছাসেবীর সিদ্ধান্ত
অনুযায়ী সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে কার্য নির্বাহী পর্ষদের ১৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সদস্যরা
হলেন- শিশুদের হাসি ফাউন্ডেশন কার্যনির্বাহী পর্ষদ সমম্বয়ক মোহাম্মাদ রিফাত, সহ-সমম্বয়ক মাহমুদ শিশির ইমন, টিম
লিডার কাজী সিয়াম, সমম্বয়ক
(আইটি এন্ড মিডিয়া) ফাহিম আহমেদ সমম্বয়ক (লজিস্টিক)
কাজী নাইম লজিস্টিক মনিটর তাকবীর, শিপু, ফাহিম
,ওয়েলকাম মনিটর ফারদিন ইমন, মনিটর সাব্বির, আল-হাসান, মানিক, মাজহারুল ইসলাম অভি, মুরসালিন, শাহাদাত ও জিয়াদ।


