বিষাক্ত মদপানে সোনারগাঁওয়ে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সহ ৩জনের মৃত্যু, আশঙ্কাজনক ২ - News Of Sonargaon

শিরোনাম

Friday, January 8, 2021

বিষাক্ত মদপানে সোনারগাঁওয়ে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সহ ৩জনের মৃত্যু, আশঙ্কাজনক ২


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। আরও জন অসুস্থ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার ( জানুয়ারি) রাতে মদপানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকলে শনিবার (৯ জানুয়ারি) সকালে মহসিন (২৬) ও তোফাজ্জল (৩৪) নামের দুজনের মৃত্যু হলে বিষয়টি জানাজানি হয়।

পিরোজপুর ইউনিয়নের ৯নং ও্র্রয়ার্ডের মেম্বার সেলিম রেজা জানান মৃতরা হলেন- সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ভাই ও সোনারগাঁও উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বাবু (৩০), পিরোজপুর ইউনিয়নের প্রতাবনগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে মহসিন (২৬) ও  ড্রাইভার তোফাজ্জল হোসেন (৩৪)।

অন্যদিকে, গুরুত্বর অসুস্থ অবস্থায় ঢাকাস্থ আজগর আলী হাসপাতাল, মিডফোর্ড ও রাজারবাগের প্রশান্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একই এলাকার কামালের ছেলে জিসান (২৫) সহ আরো ২জন। 


এলাকাবাসী জানান, মেয়াদ উত্তীর্ণ বিদেশী বিয়ার পানে বৃহস্পতিবার থেকে সবার অবস্থা আশঙ্কাজনক ছিল। কেউ স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে মৃতদের পরিবারের পক্ষ থেকে এখনো কোন বক্তব্য পাওয়া যায়নি

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, বৃহস্পতিবার রাতে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু হয় এবং জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানা পুলিশের সেকেন্ড অফিসার পঙ্কজ বলেন, ২জনের মৃত্যু বিষয়টি জেনেছি। আরো বিস্তারিত জানার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।