গজারিয়া প্রতিনিধিঃ
শনিবার দিবাগত আনুমানিক রাত দুইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার ভবেরচর
বাসষ্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়।
নিহতরা
হলেন মহিউদ্দিন পলাশ(২৭) ও নাহিদুল্লাহ(২৬)। গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাড়ির
ইনচার্জ পুলিশ পরিদর্শক সালাহউদ্দিন জুয়েল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায় মহিউদ্দিন
পলাশ (২৭) ও নাহিদুল্লাহ (২৬) দুই বন্ধু ঢাকার ঝিকাতলা এলাকা থেকে মোটর সাইকেল করে
কুয়াচ্ছন্ন রাতে পার্বত্য জেলা রাঙ্গামাটি বেড়াতে যাওয়ার পথে মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের গজারিয়া অংশে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারানোর পর কুয়াশাচ্ছন্ন শীতের রাতে পেছন
কাভার্ডভ্যান তাদের বহনকারী মোটর সাইকেলটি চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়।
দুর্ঘটনা
কবলিত কাভার্ডভ্যান ও মোটর সাইকেল পুলিশ জব্দ করেছে। কাভার্ডভ্যানের চালক আল আমিন পুলিশ
হেফাজতে রয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
