খেলতে খেলতে নেতা হয়েছি, কিভাবে মোকাবেলা করতে হয় আমরা জানি - সাবেক সাংসদ কায়সার - News Of Sonargaon

শিরোনাম

Saturday, January 16, 2021

খেলতে খেলতে নেতা হয়েছি, কিভাবে মোকাবেলা করতে হয় আমরা জানি - সাবেক সাংসদ কায়সার

খেলতে খেলতে নেতা হয়েছি, কিভাবে মোকাবেলা করতে হয় আমরা জানি - সাবেক সাংসদ কায়সার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ন্যায় পৌরসভার ৩নং ওয়ার্ডে কমী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে টিপরদী ঈদগাহ মাঠে পৌরসভার আওয়ামীলীগের সভাপতি তৈয়ব আলী সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতএসময় তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই আওয়ামীলীগ ভাঙার ষড়যন্ত্র যারা করছেন তাদেরকে সঠিক জবাব দেয়ার জন্য আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হয়েছে। এই আওয়ামীলীগ কিন্তু কারো দয়ায় হয় নাই আওয়ামীলীগের নেতাকর্মীরা কিন্তু আজকে আপনার আমার হাতে সৃষ্টি না এই আওয়ামী নেতারা সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধুর আদর্শে এই নেতারা সৃষ্টি হয়েছে জননেত্রী শেখ হাসিনার আদর্শে। আন্দলোন করেছেন নির্যাতিত হয়েছেন নিতিরীত হয়েছেন মামলা খেয়েছেন অত্যাচারিত হয়েছেন । সেই বিএনপি জামাতজোট সরকার থেকে শুরু করে বিএনপি সন্ত্রাস দ্বারা অত্যাচারীত হয়েছেন। এখন আওয়ামীলীগে যখন ঐক্যবদ্ধ মাননীয় সাংসদ সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা যেখানে জননেত্রী শেখ হাসিনার দয়ায় সাংসদ সদস্য হয়েছেন। সেই লিয়াকত হোসেন খোকা এখন অতীতে আওয়ামীলীগের উপর নির্যাতন করেছেন সেই দল বিএনপি জামায়াত প্রেতাত্মাদের সাথে আতাত করে আওয়ামীলীগ কে ধংশ করতে মাঠে নেমেছে। আমি স্পষ্ট করে বলতে চাই আমরা যখন ঐক্যবদ্ধের সিদ্ধান্ত নিয়েছি আওয়ামীলীগ যখন ঐক্যবদ্ধ আমদের মাঠের নেতাকর্মী এই পৌরসভার ৩নং ওয়ার্ডের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেনকিনা আমি সেটা জানতে চাই।

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল নিলু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী আমজাদ ও পৌরসভার সাবেক কাউন্সিলর লায়ন মোশারফ হোসেন প্রমূখ।