সোনারগাঁও নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর রূপালী মার্কেট
থেকে ৮৮৩ টি মোবাইলসহ ১০জন চোরাকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
রোববার (২৪ জানুয়ারি) সকালে কাঁচপুরের রুপালী
মার্কেটের শরীফের কাঁচা তরকারীর দোকানের ডান পাশে বিভিন্ন দোকানে র্যাব-১০ এর
বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ১। মোঃ সাহাজুল ইসলাম @ সাজু (৫০), পিতা- মৃত আবুল মন্ডল, মাতা- হোসনেআরা বেগম,
সাং- মথারাপুর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া, এ/পি- মনির মেম্বারের বাড়ির
ভাড়াটিয়া, কাচঁপুর, থানা-
সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ, ২।
কবির হোসেন (৪২), পিতা- মৃত মানিক ব্যাপারী, মাতা- রোহা বেগম, সাং- কন্ডা, থানা- নড়ীয়া, জেলা- শরীয়তপুর, এ/পি- সোনাপুর, কাচঁপুর মনোয়ারের বাড়ির
ভাড়াটিয়া, থানা- সোনারগাঁ, জেলা-
নারায়নগঞ্জ, ৩। রোমান মোল্লা (২৪), পিতা- আনোয়ার হোসেন, মাতা- ঝর্না বেগম,
সাং- উত্তর সোনাপুর, থানা- সোনারগা,
জেলা- নারায়নগঞ্জ, এ/পি- মতিন খান প্লট,
রাজ্জাক সাহেবের বিল্ডিং কাচঁপুর, থানা-সোনারগাঁ,
জেলা- নারায়নগঞ্জ, ৪। মোঃ রাসেল গাজী @
মিঠু (২৯), পিতা- রফিকুল ইসলাম গাজী,
মাতা- সাহেরা বেগম, সাং-গুল্লিশা,
থানা-চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর,
এ/পি- বেহাকুর, বটতলা, ০৬ নং কাচঁপুর, থানা-সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ, ৫। হাবিবুর রহমান (৫০),
পিতা- মৃত আব্দুল হান্নান, মাতা- রোকিয়া
বেগম, সাং- মালাই, থানা- নবীননগর,
জেলা- বি-বাড়ীয়া, এ/পি- সোনাপুর,
কাচঁপুর, সাদেক ভূইয়ার বাড়ী ভাড়াটিয়া,
থানা- সোনারগাঁও, জেলা- নারায়নগঞ্জ,
৬। মোঃ রাজু আহম্মেদ (২৯), পিতা- মৃত
আব্দুর রাজ্জাক, মাতা- মৃত সালেহা খাতুন, সাং- মাধবদী, জেলা- নরসিংদী, এ/পি- রফিক খানের বাড়ির ভাড়াটিয়া, থানা-
সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ, ৭।
নবীর হোসেন (৩২), পিতা- মৃত হেলাল উদ্দিন, মাতা- ফরিদা বেগম, সাং- হামছাদিয়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ, ৮। মোঃ শাহীন (২৫), পিতা- মোঃ সাইদুর রহমান,
মাতা- নারগিছ বেগম, সাং- ঘুরিদহ,
থানা- সাঘাটা, জেলা- গাইবান্ধা, এ/পি- কাচঁপুর আক্তারের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সোনারগাঁ,
জেলা- নারায়নগঞ্জ, ৯। মোঃ জয়নাল আবেদীন
(৩০), পিতা- মৃত সেরাজুল হক, মাতা-
মৃত আমিনা বেগম, সাং- বেলঘর, থানা-
হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর, এ/পি-
কাচঁপুর জমির খান কমপ্লেক্স, থানা- সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ, ১০। মোঃ হাবিব উল্লা সোহাগ
(২৫), পিতা- মোঃ রফিকুল ইসলাম গাজী, মাতা- সাহেরা বেগম, সাং- গুল্লিশা, থানা-চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর, এ/পি- কাচঁপুর, বেহাকুর বটতলা, থানা-সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে র্যাব-১০ এর নৌবাহিনীর
এনএস মোঃ মোমেন খাঁন বাদী হয়ে মামলা দায়েরের পর তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর
করলে দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে কাঁচপুর রূপালী মার্কেট এলাকায় বিভিন্ন ব্যান্ডের চোরাই মোবাইল কেনাবেচা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে র্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে কয়েকটি দোকান থেকে ৮শ ৮৩টি মোবাইলসেট সহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। সোনারগাঁ থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, র্যাব-১০ হস্তান্তরের পর গ্রেপ্তারকৃত চোরাকারবারীদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
