সাংবাদিক এমএম সালাহউদ্দিনের দাদা আলমগীরের ইন্তেকাল - News Of Sonargaon

শিরোনাম

Sunday, January 10, 2021

সাংবাদিক এমএম সালাহউদ্দিনের দাদা আলমগীরের ইন্তেকাল


নারায়ণগঞ্জ প্রতিনিধি

যুগান্তরের সিনিয়র সাব-এডিটর সাংবাদিক এমএম সালাহউদ্দিনের দাদা নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যাবসায়ী মো. আলমগীর (৫৮) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সোমবার সকাল ৯টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি সোনারগায়েঁর প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী হাজী আজম আলী মুন্সির ছেলে এবং যুগান্তরের সিনিয়র সাব-এডিটর এমএম সালাহউদ্দিনের দাদা মো. হাবিবুর রহমানের চাচাতো ভাই। এক সপ্তাহ আগে তার করোনা ধরা পড়লে রাজধানীর ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়। মো. আলমগীর স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন।

তার মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে এমপি লিয়াকত হোসেন খোকা ও সাবেক এমপি কায়সার হাসনাতসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। সোমবার বাদ আছর নিজ গ্রাম সোনারগাঁয়ের ভাগলপুরে পাঁচপীর মাজারে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হবে।