সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের
সোনারগাঁওয়ে অসহায় দুস্থ শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত
বাড়ীমজলিশ।
শনিবার (৯ জানুয়ারি) বিকেলে আলোকিত বাড়িমজলিশ স্বেচ্ছাসেবক সংগঠনের সভাপতি মোঃ আসাদুজ্জামান প্রধানের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বাড়ীমজলিশ এলাকায় নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়ের আর্থিক অনুদানে ১৮০ জন গরীব ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে৷ এসময় প্রধান অতিথি জাবেদ রায়হান জয়ের পক্ষে উপস্থিত ছিলেন তার ভাতিজা শাহেদ আহমেদ।
সভাপতির
বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যতেও আলোকিত বাড়ীমজলিশ সেচ্ছাসেবী সংগঠনটিকে এ ধরনের আর্তমানবতার সেবা ও দেশ গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। করোনা মহামারীকালীন সময়ে এই সংগঠনটির বিভিন্ন কার্যক্রম
ছিল খুবই প্রশংসনীয়।
অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোকিত বাড়িমজলিশ স্বেচ্ছাসেবক সংগঠনের সাংগঠনিক
সম্পাদক মকবুল আলম রতন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইয়াছিন, সংগঠনের উদ্যোক্তা মোঃ
কামরুল ইসলাম পাপ্পু।
এসময়
আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক গোলাম মোস্তফা, মহিউদ্দিন প্রধান, আলহাজ্ব আবুল
প্রধান, মোঃ নজরুল ইসলাম প্রধান, হফেজ মাওলানা নুরুল কামাল, রাজ্জক আহাম্মেদ, রকিব
হাছান, আকবর আহমেদ, বোরহান আহম্মেদ, সামির আহমেদ, হামজা আলামিন ইমন, হান্নান আকাশ,
তাহমিদ আহমেদ তপন, তাহিন আহমেদ প্রমুখ।
