ইংরেজি নববর্ষের প্রথম দিনে শীতার্থদের পাশে সোনারগাঁ প্রবাসী একতা সংগঠন - News Of Sonargaon

শিরোনাম

Friday, January 1, 2021

ইংরেজি নববর্ষের প্রথম দিনে শীতার্থদের পাশে সোনারগাঁ প্রবাসী একতা সংগঠন

ইংরেজি নববর্ষের প্রথম দিনে শীতার্থদের পাশে সোনারগাঁ প্রবাসী একতা সংগঠন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

এসো দূর করি শীতার্ত মানুষের কষ্টের কালো রাত, তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাতএই প্রতিপাদ্যকে সামনে রেখে সোনারগাঁওয়ের উদ্ধবগঞ্জে দুস্থ্য ও শীতার্ত অসহায়, দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

শুক্রবার (১লা জানুয়ারী) সকালে সোনারগাঁ প্রবাসী একতা সংগঠন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য ও সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম।  উপজেলার উদ্ধবগঞ্জ বাজার এলাকায় তাদের নিজেস্ব কার্যালয়ের সামনে এসব কম্বল বিতরণ করে সংগঠনটি।

এসময় সোনারগাঁও প্রবাসী একতা সংগঠন সোনারগাঁওয়ের প্রায় ৩শত দুস্থ্য ও শীতার্ত অসহায়, দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করে  

সংগঠনটির সভাপতি মো. কবির হোসেন প্রধান পুরো অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন, আসাদুর রহমান বিদ্যুৎ, আবু বকর সিদ্দিক, শহীদুর রহমান প্রমুখ।