নিউজ ডেস্কঃ
নারায়ণগঞ্জ নগরীর
৩নং মাছঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ২০ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১।
গ্রেপ্তারকৃতরা সকলেই ‘জুয়াড়ি’ বলে
জানায় র্যাব।
সোমবার
(২৮ ডিসেম্বর) বিকালে র্যাব-১১ এর প্রধান কার্যালয় থেকে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়।
অতিরিক্ত
পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরীর স্বাক্ষরিক বিজ্ঞপ্তিতে র্যাব জানান, কেন্দ্রীয়
বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে নানা কায়দায় চলে আসছিল মাদক এবং জুয়ার আসর। কখনো
বাসের ভিতরে আবার কখনো ২-৩ বাস রেখে মাঝে চলতো এই মাদক ও জুয়ার আসর। সম্প্রতি একটি
সংঘবদ্ধ চক্র ৩নং মাছ ঘাটের পাশে রেলওয়ের খালি জায়গা দখল করে বাঁশ ও টিন দিয়ে বেড়া
দিয়ে জুয়ার আস্তানা বানিয়ে জুয়ার আসর চালিয়ে আসছে। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত
নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো এবং প্রতিদিন লাখ লাখ টাকার খেলা হয়। উপস্থিত স্বাক্ষী,
স্থানীয় লোকজন ও গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন
ধরে বড় শাহাজাহানের নেতৃত্বে তপন মেম্বার, সেলিম, লিটন ও টাক মনিরের সহযোগীতায় নিয়মিত
নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। নিষিদ্ধ জুয়ার আস্তানা ও মাদকের আখড়া বন্ধে র্যাবের
অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞপ্তিসূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ২০জন হলেন মো. রবিউল ইসলাম (৩৭), মো. সেলিম (৪০), মো. সাখাওয়াত হোসেন (৩৩), মো. বাদশা (২৮), মো. কমল (৫৫), মো. ইকবাল হোসেন (৩৭), মো. মোজাম্মেল শিকদার (৪৫), মো. আলী আক্কাস (৭৬), মো. শহীদ রহমান (৫২), মো. রতন (৫২), রতন চন্দ্র বর্মণ (৫৫), প্রদীপ চন্দ্র দাস (৩০), সামসুল হক পাখি (৪৫), মো. আমির (৫৮), মো. দুলাল উদ্দিন (৩৮), মো. মিজানুর রহমান (৪৫), তপন খন্দকার (৬০), পরিতোষ সাহা (৩৭), মো. সেলিম খান (৪৮) ও গৌরাঙ্গ মালাকার (৪৮)।
