কক্সবাজারে চালু হতে যাচ্ছে “ফ্লায়িং রেস্টুরেন্ট" - News Of Sonargaon

শিরোনাম

Monday, December 14, 2020

কক্সবাজারে চালু হতে যাচ্ছে “ফ্লায়িং রেস্টুরেন্ট"


নিউজ ডেস্কঃ

আগামী বছরের ফেব্রুয়ারি থেকে পর্যটন শহর কক্সবাজারে শূন্যে ভেসে খাবার উপভোগ করতে পারবেন পর্যটকরা।পর্যটকদের এই সুযোগ দিতে ১ ফেব্রুয়ারি থেকে “ফ্লাই ডাইনিং” নামের একটি রেস্তোরাঁ সুগন্ধা সৈকতের কাছে চালু হতে যাচ্ছে।এনিয়ে বহুজাতিক কোম্পানি ইয়োর ট্রাভেল এবং রেস্তোরাঁর জমির মালিক জোবায়ের চৌধুরী মানিকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জাতীয় প্রেসক্লাবে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

এই রেস্তোরাঁয় পর্যটকরা ভূমি থেকে ১৫০ ফুট ওপরে ভেসে থেকে তাদের খাবার গ্রহণ করতে পারবেন।জানা গেছে, আকাশে ভাসমান অবস্থায় একটি টেবিল ঘিরে ২২টি চেয়ার থাকবে।