সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে নাগরিক কমিটি সমর্থিত মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকতের সমর্থনে পৌরসভার ৭নং ওয়ার্ডের বেইস সংলগ্ন এলাকায় নাগরিক কমিটির অফিস উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ই ডিসেম্বর)সন্ধ্যায় এ অফিস উদ্বোধন করা হয়। নাগরিক কমিটির নেতা হাজি শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
এসময় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, জাতীয় পার্টির নেতা মোঃশহীদ, ফজলুল হক মাষ্টার, বুলবুল আহমেদ, কাউন্সিলর প্রার্থী কায়সার, জহির প্রমুখ।
