আমি শয়তানকে শয়তান বললে অনেকের জ্বলে: এমপি খোকা - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, December 30, 2020

আমি শয়তানকে শয়তান বললে অনেকের জ্বলে: এমপি খোকা

আমি শয়তানকে শয়তান বললে অনেকের জ্বলে: এমপি খোকা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আমি নির্বাচিত হওয়ার পর থেকেই আল্লাহ পাকের একজন বান্দা হিসেবে সোনারগাঁওয়ের জনসাধারণের উন্নয়নে দিন রাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। এই দেশ ও দেশ নেতৃকে নিয়ে ষড়যন্ত্র চলছে। স্বাধীনতা বিরোধী শক্তি এই দেশকে আফগানিস্তান ও ইরাক বানাতে চাইছে। শয়তানের দল আমাদের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে প্রাণে মারতে চেয়েছিল কিন্তু আল্লাহ আমাদের নেত্রীকে রক্ষা করেছেন। সোনারগাঁয়ের উন্নয়নের আমার প্রতি আস্থা রাখায় জননেত্রীকে সোনারগাঁও বাসীর পক্ষ থেকে ধন্যবাদ।

আর এই শয়তানদের কে আমি শয়তান বললে অনেকের জ্বলে। বর্তমান মহাজোট সরকার উন্নয়নের রোল মডেল হিসেবে সারা দেশে কাজ করছে। আমি আমার জনগণের চাহিদা মতো সরকারের কাছে আবেদন করে বার বার মন্ত্রণালয়ে ঘুরে ঘুরে সারা সোনারগাঁওয়ের রাস্তাঘাট,স্কুল কলেজ ও বিভিন্ন দূর্গম এলাকায় সেতু নির্মাণ সহ সবচেয়ে অবহেলিত নুনেরটেক এলাকায় আমি বিদ্যুৎ পৌছে দিয়েছি। আমি নিজেকে আপনাদের একজন সেবক হিসেবে কাজ করছি। অনেকেই আমার এই উন্নয়ন কাজে উৎসাহ না দিয়ে বিভিন্ন ভাবে অপপ্রচার করে যাচ্ছে। আমি কোন অপপ্রচারে বিভ্রান্ত নই।আমি সোনারগাঁও বাসীর জন্য নিজেকে নিয়োজিত রেখেছি তাই আপনাদের ভালোবাসাই আমার মূলধন”

বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় সোনারগাঁও পৌরসভার নং ও ৯নং ওয়ার্ডে১০টি মাটির রাস্তা ও ২টি ঘাটলার শুভ উদ্বোধন, এলাকার সার্বিক উন্নয়ন ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা মুলক আলোচনা সভায় বক্তব্য কালে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁ উপজেলা শাখার চেয়ারম্যান, আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী ডালিয়া লিয়াকত কথা বলেন, 'পৌরবাসীর সাবেক দুই সফল মেয়র, আপনাদের খাদেম আমার দুইভাইয়ের হাত ধরে আপনাদের সেবা করতেই আমি মেয়র পদে নির্বাচিত হয়ে কাজ করতে চাই। পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে যা যা করার প্রয়োজন আমি আপনাদের জন্য তাই করবো। পৌরসভা থেকে আমার মা বোন গুলো যেন কষ্ট করে চৌরাস্তায় না যেতে হয় সেই জন্য পৌর কমপ্লেক্স, ও পার্ক গড়ে তোলা হবে।'

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও পৌরসভার মেয়র আলহাজ্ব সাদেকুর রহমান। আরো উপস্থিত ছিলেন সাবেক মেয়র আলহাজ্ব সাইদুর রহমান মোল্লা, জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁ উপজেলা শাখার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাঈম ইকবাল, পৌর নাগরিক কমিটির যুগ্ন সম্পাদক মোতালেব মিয়া স্বপন, পৌর নাগরিক কমিটির সহ সভাপতি আনোয়ার হোসেন, কাউন্সিলার শাহজালাল,১ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আক্তার হোসেন, জসিমউদদীন মোল্লা সাবেক কাউন্সিলর প্রমুখ।