সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতসহ গ্রেফতার ৪ - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, December 29, 2020

সোনারগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতসহ গ্রেফতার ৪


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ  

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ছোট শিলমান্দি এলাকায় রাত্রে ক্যানটেকী গার্মেন্টসের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি প্রস্তুতি কালে ৩জন ডাকাতকে গ্রেফতার করে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা হলেন- রুহান, মিজান ও মো. রানা

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃত ওই ডাকাতসহ সিআর গ্রেফতারী পরোয়ানার আসামী কাঁচপুরের সোনাপুরের রমিজ উদ্দিনের ছেলে মোঃ ডালিম (২৫)কে আদালতে প্রেরণ করে পুলিশ।

সোনারগাঁ থানা সূত্রে জানা যায়, আটককৃত ডাকাতদের মধ্যে ১) রুহান হোসেন (১৮), পিতা- মোঃ দুলাল, সাং বাড়ী মজলিস, থানা- সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ২। সিজান (১৮), পিতা- মনির হোসেন, সাং বাড়ী মজলিস, থানা- সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ এবং ৩। মোঃ রানা (২২), পিতা- রুকু, সাং লক্ষনখোলা, থানা- মেঘনা, জেলা- কুমিল্লার বাসিন্দা।