ইমরান হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও আসন্ন সোনারগাঁও
পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোহাম্মদ হুসাইনের উপস্থিতিতে এমপি একেএম শামীম ওসমানের পূত্র অয়ন ওসমানের ৩০তম জম্মদিন পালন করা
হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে সোনারগাঁ ছাত্রলীগের উদ্যোগে অয়ন ওসমানের জম্মদিন উপলক্ষে দিনব্যাপী বালুয়াদিঘীরপাড় হাফিজয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খানি, এতিমদের মাঝে খাবার বিতরন, দোয়া মাহফিল আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ ছাত্রলীগ নেতা সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইন। তিনি জানান, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রাণপুরুষ জননেতা একেএম শামীম ওসমান এমপির সুযোগ্য উত্তরসূরী একেএম অয়ন ওসমান ভাইয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে আমি তার দীর্ঘায়ু কামনা করছি। তার সুযোগ্য নেতৃত্বে এগিয়ে যাবে পুরো নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ তথা ছাত্রলীগের চরণভূমি বাংলাদেশ।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সফিক, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের ইকরাম, নোমান, পারভেজ, রিপু, আকাশ, নাঈম, পৌরসভা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হৃদয় সিকদার। সোনারগাঁ স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহীম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান।
