নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জে বসুন্ধরা
সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছেন। রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে
এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি
ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাইফুজ্জামান
সোহাগ (২৮), নিজস্ব
ফায়ার ম্যান দেওয়ান আলী (৪৫), রাহাতুল আরেফিন (২৮),
আবুল কালাম আজাদ (২৮) ও শ্রমিক মাসুদ রানা (২৫)। বন্দর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইয়া জানিয়েছেন, সকাল
১০টার দিকে ওই সিমেন্ট কারখানায় কয়লা পোড়ানোর কোল্ড মেশিনে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে ৫ জন শ্রমিক আহত হয়েছেন। দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের
বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
জানা যায়,
প্রতিদিনের মত শ্রমিকরা মদনগঞ্জ সিমেন্ট কারখানায় কাজ করছিল।
সকালে কারখানার কয়লা পোড়ানোর কোল্ড মেশিনে আগুন ধরে। খবর পেয়ে ফায়ারম্যানসহ কয়েকজন
মেশিনের আগুন নেভানোর চেষ্টা করি। তখন হঠাৎ মেশিনে বিস্ফোরণ হয়। সেই আগুনেই তার
দগ্ধ হয়েছে। বর্তমানে তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি
ইনস্টিটিউট হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন।
