সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন পথশিশু
ও দরিদ্র ফাউন্ডেশনের পক্ষ থেকে সোনারগাঁওয়ে দরপত মাহিউস সুন্নাহ্ জামিরিয়া
মাদ্রাসার অর্ধ শতাধিক ছাত্রদেরকে নিয়ে কুরআন তিলাওয়াত,গজল, দোয়া
মাহফিল ও তাদের জন্য একবেলা খাবার খাওয়ার আয়োজন করেন।
মঙ্গলবার
(১০ নভেম্বর) দুপুর ১২ টায় পথশিশু ও দরিদ্র ফাউন্ডেশন এর
সদস্যদের সার্বিক তত্তাবধানে দরপত মাহিউস সুন্নাহ জামিরিয়া মাদ্রাসা ছাত্রদেরকে
নিয়ে কার্যক্রম করে থাকেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা এবং
মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষার্থীগণ।
পথশিশু ও দরিদ্র
ফাউন্ডেশনের সদস্যদের নিজেদের অর্থায়নে “
তরুণরা বদলে গেলে বদলে যাবে দেশ“এই
স্লোগানকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের মুখে হাসি
ফুটানের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে পথশিশু ও দরিদ্র ফাউন্ডেশন বাংলাদেশ।করোনা
ভাইরাস বিশ্ব মহামারী এমন সময়ে পথশিশু ও দরিদ্র ফাউন্ডেশন সদস্যরা স্বাস্থ্যবিধি
মেনে সবসময় দেশের মানুষের জন্য সমাজের সুবিধা বঞ্চিত শিশু ও দরিদ্র মানুষ নিয়ে কাজ
করে যাচ্ছেন। পথশিশু ও দরিদ্র ফাউন্ডেশনের উপদেষ্টা জানান,আমরা প্রতি মাসে পথশিশু ও দরিদ্র মানুষদের নিয়ে কাজ করি। আমাদের দেশের তরুণ সমাজ বদলে গেলে আমাদের দেশের
দরিদ্রতা ও সুশিক্ষার উপরে দেশ সমাজ পরিচালিত হবে।
