সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঘটনাকে কেন্দ্র করে দৈনিক আমাদের নতুন সময়ের
সোনারগাঁও উপজেলা প্রতিনিধি সাংবাদিক
শাহজালালের উপর হামলা চালিয়েছে দুর্বত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) সকালে
উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দী
দক্ষিণপাড়া এলাকার সাংবাদিক শাহজালালের ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। অভিযোগ থেকে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে মসজিদের লাইট নিবানোর ঘটনাকে
কেন্দ্র করে মৃত. সামসুল
হক সরকারের ছেলে সিরাজুল মোল্লা, মজু মোল্লা, সিরাজুল মোল্লার ছেলে সোহাগ,
মৃত. হাশেমের ছেলে আঃ সামাদ, মোবারক হোসেন, সামসুল হকের ছেলে জসিম, রাফি
ও আঃ সামাদের ছেলে নাদিমসহ আরও ৬/৭ জন মিলে সকালে দেশীয় অস্ত্র দা, লাঠি ও কুড়াল নিয়ে হামলা চালিয়ে মারাত্মক ভাবে আহত করে। এক পর্যায়ে
হামলাকারীরা সাংবাদিক শাহজালালের দোকানে প্রবেশ করে দোকানের ক্যাশে থাকা নগদ ৪
লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
আহত সাংবাদিক শাহজালালকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক দেখে পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শাহ জালালের স্ত্রী সালমা বেগম বলেন, আজ সকালে মসজিদে লাইট জালানোকে কেন্দ্র করে আমার স্বামীর সাথে একই এলাকার জসিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জসিমের লোক জন একত্রিত হয়ে আমার স্বামীর চাউলে দোকানে গিয়ে হামলা চালিয়ে তাকে হত্যার উদ্যোশে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে।
এ ব্যাপারে আহত সাংবাদিক শাহজালালের পিতা হাজী আলম চাঁন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে সোনারগাঁও থানা পুলিশ সিরাজুল মোল্লা নামে একজনকে আটক করে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
