সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
সোনারগাঁওয়ের নয়াপুরে দুটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রোববার ভোরে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারের আজিজুল
হকের স্যানেটারী এন্ড ইলেকট্রনিকস দোকান ও সাইফুল ইসলামে রায়হান মেডিসিন কর্ণার
নামের দু’টি দোকানে
অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। পরে সোনারগাঁও
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দোকানি আজিজুল হক জানান, দোকান সম্পুর্ন পুড়ে গিয়ে প্রায় ৩৫ লাখ টাকা ও
মেডিসিন কর্ণার দোকান আংশিক পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
