সোনারগাঁওয়ের
পূর্ব সনমান্দী এলাকায় স্কুল ও মাদ্রাসাগামী কোমলমতি শিশুদের উত্যক্ত করার অভিযোগ
পাওয়া গেছে।
সনমান্দী
ইউনিয়নের পূর্ব সনমান্দী গ্রামের মো. মন্না মিয়ার বখাটে ছেলে মো. সাধু মিয়া তার
বখাটে মাদকসেবী সাঙ্গপাঙ্গ নিয়ে স্কুল ও মাদ্রাসাগামী ছাত্রীদের ইভটিজিং করে আসছে
বলে এলাবাসী থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে এলাকাসী উল্লেখ করেন, বখাটে সাধু মিয়া ও তার মাদকসেবী সাঙ্গপাঙ্গদের অত্যাচরে এলাকার মেয়েরা রাস্তায় বের হতে পারে না। গত ১৫ নভেম্বার মাদকসেবী সাধু স্থানীয় মাদ্রাসার ৫ম শ্রেণির এক ছাত্রীকে জোর করে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে।
এ ঘটনায় এলাকাসী ওই বখাটে মাদকসেবীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান। এলাকাবাসীর পক্ষে বখাটেদের বিরুদ্ধে মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাস বলেন, মাদকসেবী সাধু ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। থানার এসআই মুজিবুর এটি তদন্ত করে ব্যবস্থা নেবেন।
