বিআইইএ নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও শিল্প ইউনিটের আহবায়ক কমিটি গঠন - News Of Sonargaon

শিরোনাম

Saturday, October 17, 2020

বিআইইএ নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও শিল্প ইউনিটের আহবায়ক কমিটি গঠন

 


নিউজ ডেস্কঃ

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন এর লক্ষ্য অনুযায়ী সারাদেশে ইঞ্জিনিয়ারদের নিয়ে তাদের অধিকার আদায়ে কাজ করার তার প্রেক্ষিতে নারায়নগঞ্জ জেলার আওতাধীন সোনারগাঁও শিল্প ইউনিটের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় ট্রাষ্টি বোর্ডের সভাপতি প্রকৌঃ আব্দুল্লাহ আল-মামুন ও ট্রাষ্টি বোর্ডের সদস্য প্রকৌঃ জাহাঙ্গীর আলম তুষার এবং সমন্বয়ক বৃন্দের যৌথ স্বাক্ষরিত বি.আই.ই.এ নারায়নগঞ্জ জেলা আহবায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার আল- আমিন আহমেদ ও জেলা আহবায়ক কমিটি এর সদস্য সচিব মোঃ নাহিদ হাসান মিয়াদ এর তত্বাবধানে কমিটি গঠন ও এক প্রেস বিজ্ঞপ্তিতে শরিফ আহমেদ(সুজন) আহবায়ক, মোঃ ইফতেখার আলম আছিব সদস্য সচিব, মোঃ আব্দুল কুদ্দুস সোহেল ও মোঃ ওহিদুল ইসলাম কে যুগ্ন আহবায়ক করে নারায়নগঞ্জ শিল্প ইউনিটের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন- ইঞ্জিঃ আলমগীর হোসাইন খান, মোঃ মোজাম্মেল হক, মোঃ মোহাসিন মিয়া, মোঃ শফিকুল ইসলাম, কৌশিক ধর শুভ, মোঃ বাদশা নুর সোহাগ, রাসেল মাহমুদ ৷ উক্ত কমিটি প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা সম্মানিত সদস্য সচিব মোঃ নাহিদ হাসান মিয়াদ, বি.আই.ই.এ কেন্দ্রীয় ট্রাষ্টি বোর্ডের সম্মানিত সভাপতি ও ট্রাষ্টি বোর্ডের সকল সদস্য কে বি.আই.ই.এ নারায়নগঞ্জ জেলার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নব নির্বাচিত সোনারগাঁও শিল্প ইউনিট আহবায়ক কমিটির সকল সদস্য কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন।

 

কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আগামী ৯০ কার্যদিবস এর মধ্যে সম্মেলন এর মাধ্যমে সোনারগাঁও শিল্প ইউনিট এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে যানিয়েছেন নব নির্বাচিত আহবায়ক কমিটি এর আহবায়ক শরিফ আহমেদ(সুজন) ও যুগ্ন আহবায়ক মোঃ ওহিদুল ইসলাম ৷ সেই সাথে সোনারগাঁও শিল্প ইউনিটের সকল সদস্যদের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানিয়েছেন ৷