সোনারগাঁওয়ে প্রতিবেশির সাথে জমি সংক্রান্ত বিবাদে মা ও ছেলে গুরুতর জখম - News Of Sonargaon

শিরোনাম

Saturday, October 17, 2020

সোনারগাঁওয়ে প্রতিবেশির সাথে জমি সংক্রান্ত বিবাদে মা ও ছেলে গুরুতর জখম



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভাটিপাড়া এলাকায় দুই প্রতিবেশীদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের সংঘর্ষে একই পরিবারের মা ও ছেলে গুরুত্বর জখম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মোগরাপাড়া ইউপির ভাটিপাড়া গ্রামের মামুন খন্দকার (৩২) ও তার মা ফাতেমা আক্তার (৫০) পরিবার পরিজন নিয়ে তার পৈত্রিক সম্পত্তি উপরে একটি বাড়ি করছিলেন। ওই সম্পত্তি দখলের চেষ্টা করে তাঁরই প্রতিবেশী এলাকা শুকুরদীর মোঃ কিরন মিয়ার ছেলে মো. রাজন (৩৮) ও মো. সেরজালালের ছেলে মো. তদবির (৩৯) ও তার পরিবারের লোকজন।

 

মামুন খন্দকার জানান, দীর্ঘ দিন ধরেই তারা ওই সম্পত্তির উপর দখল করার চেষ্টা করছে। এ নিয়ে এর আগেও একটি সংঘর্ষ হয় তা নিয়েও স্থানীয় গণ্যমান্যদের কাছে অভিযোগ করাক হলেও কোন সমাধান হয়নি। আজ আমাদের পৈত্রিক সম্পত্তির দখল করতে এলে বাঁধা দিলে শুকুরদীর মোঃ কিরন মিয়ার ছেলে মো. রাজন (৩৮) ও মো. সেরজালালের ছেলে মো. তদবির (৩৯) ও তার সন্ত্রাস বাহিনী দেশী অস্ত্র ও বাঁশ লাঠিসোটা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। এতে আমি ও আমার মা গুরুত্বর জখম হয়ে বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি। অন্যদিকে বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে বাড়িতে যেতে পারছেন না বলেও জানান আহত মামুন ও তার মা।

 

এই ঘটনায় সোনারগাঁ থানায় শুকুরদীর মোঃ কিরন মিয়ার ছেলে মো. রাজন (৩৮) ও মো. সেরজালালের ছেলে মো. তদবির (৩৯) সহ অজ্ঞাতনামা আরো বেশ কয়েক জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে ঘটনার তদন্তে নেমেছে সোনারগাঁও থানা পুলিশ।