সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর এলাকায় গতকাল
রাতে
মেয়ের জামাইকে বিমানবন্দরে পৌছে দিয়ে বাড়ী ফেরার পথে ছিনতাইকারীদের
ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয়েছে স্বপন মিয়া (৫০) নামের এক সাবেক মেম্বার।
১০
সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর ব্রীজের
পাশে এ ঘটনা ঘটে। নিহত স্বপন মিয়া বিবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর
থানার মমিনবাড়ী, কৃষ্ণনগর এলাকার আব্দুল অদুদের ছেলে।
ঘটনাস্থলে
উপস্থিত একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী ও পথচারীরা জানান, স্বপন মিয়া রক্তাক্ত অবস্থায় গলায়
হাত দিয়ে কাচঁপুর ব্রীজের উপর থেকে নিচের দিকে নেমে
রাস্তার পাশে ঢলে পড়ে।কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে ব্রীজের উপরে
গাড়ীতে তাকে ছিনতাইকারীরা আঘাত করার পর নিচে ফেলে দিয়ে পালিয়ে যায়।
