সোনারগাঁওয়ের রাস্তার পুনর্বাসন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, September 23, 2020

সোনারগাঁওয়ের রাস্তার পুনর্বাসন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন

 


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউপি অফিস থেকে পাঁচানি বাজার পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।  

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে পিরোজপুর ইউপি অফিস থেকে পাঁচানি বাজার ভায়া নোয়াগাঁও মঙ্গলেরগাঁও, বটতলার ২২০৮০ মিটার রাস্তার পুনর্বাসন কাজের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। 

উল্লেখ্য যে, পল্লী উন্নয়ন ও কালভার্ট মেরামত কর্মসূচীর ৩ কোটি ৯২ লাখ ৫ হাজার ৬ শত টাকা ব্যয়ে রাস্তার পুনর্বাসনের কাজ গুলো করছে এসএমসি- এসবিএন জেবি নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।     

এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ভূঁইয়া, সোবহান আহমেদসহ পিরোজপুর ইউপির মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।