সোনারগাঁয়ে তপু রাসেলের উদ্যোগে ওসমান পরিবারের রোগমুক্তির জন্য মসজিদে মসজিদে বিশেষ দোয়া - News Of Sonargaon

শিরোনাম

Friday, September 18, 2020

সোনারগাঁয়ে তপু রাসেলের উদ্যোগে ওসমান পরিবারের রোগমুক্তির জন্য মসজিদে মসজিদে বিশেষ দোয়া

 


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তপু ঘোষ, বাংলাদেশ ছাত্রলীগের সোনারগাঁও শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেলের উদ্যোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিভিন্ন ইউনিয়নে নারায়ণগঞ্জ (৪) আসনের সংসদ সদস্য জননেতা একেএম শামীম ওসমান ও তার পত্নী সালমা ওসমান লিপির সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুম্মা একযুগে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় নারায়ণগঞ্জ (৪) আসনের সংসদ সদস্য জননেতা এ কে এম শামীম ওসমান তার সহধর্মিণী শ্রদ্ধেয় লিপি ওসমান এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের অভিভাবক অয়ন ওসমান সহ ওসমান পরিবারে সকলের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।



বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মিনী, নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি, কিছু দিন ধরে অসুস্থ, থাকায় তার রোগ মুক্তি কামনা করে ছাত্রলীগের সোনারগাঁও শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেলের সার্বিক দিক নির্দেশনায় সোনারগাঁয়ের প্রায় অর্ধ শতাধিক মসজিদে দোয়া ও বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। এ প্রসঙ্গে তিনি জানান, কাঁচপুরে ইউনিয়ন ছাত্রলীগের ৪নং ওয়ার্ড সভাপতি শামীমের তত্বাবধানে মাওলানা মুনির হোসাইন দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। এছাড়া সনমান্দী ইউনিয়নে ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম সোহান, সাব্বির আহম্মেদ, ইয়াসিন আহম্মেদের তত্বাবধানে মাওলানা সিরাজুল ইসলাম, শম্ভুপুরা ইউনিয়নে আতিকুর রহমান রিয়াদ (সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ নেতা) তত্ত্বাবধানে মাওলানা - রহমত উল্লাহ, বারদী ইউনিয়েন ছাত্রলীগ নেতা জিসান সরকারের তত্ত্বাবধানে মাওলানা মুফতি আনোয়ার হোসাইন,  পিরোজপুর ইউনিয়নে ছাত্রলীগ নেতা এস.কে সজিব, ইকবাল মাহমুদ, ইমরান আহম্মের তত্ত্বাবধানে মাওলানা হাফেজ আমির খান, পৌরসভা ছাত্রলীগ নেতা মাহফুজের তত্ত্বাবধানে পৌরসভা মসজিদের খতিব মুনাজাত ও দোয়া পরিচালনা করেন।

দোয়া শেষে মসজিদের মুসল্লিদের জন্য তবারকের ব্যবস্থা করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।