নিউজ অফ সোনারগাঁওঃ
আজ ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক
মাতৃভাষা দিবসে বাংলার তরুণ যুবক ভাষা সৈনিকদের আত্মত্যাগের শোককে পুঁজি করে
সোনারগাঁ উপজেলার যুব সমাজের একঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে হয়ে গেলো মাদক বিরোধী
ও সমাজসেবা মূলক সংগঠন “সোনারগাঁও ব্রাদার্স জোন” এর শুভ উদ্ভোধন। এক অনাড়ম্বর
অনুষ্ঠানের মাধ্যমে বিকেল চারটায় সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে তরণদের উপস্থিতিতে
সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন ও কর্মসূচি প্রণয়ন সভার মাধ্যমে এই সংগঠনের
পথ চলা শুরু করে। উক্ত সভায় উপস্থিত ছিলেন মাদক বিরোধী সংগটন “সোনারগাঁও ব্রাদার্স
জোন” এর সভাপতি -অারমান হোসেন পনির সিনিয়র সহ
সভাপতি- তৌকির সাহরিয়ার সা: সম্পাদক
:- রফিকুল ইসলাম সাব্বির ও আরো অনেকে।
উক্ত
আলোচনায় মাদকদ্রব্যের দ্রুত বিস্তার এর কারন ও
মাদকের
প্রতিকার
নিয়ে
আলোচনা করা হয় । মাদকের ভয়াবহতা ও প্রতিকার নিয়ে সমাজ ও পরিবারকে কিভাবে আর
সচেতন করা যায় এবং যুব সমাজকে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে কিভাবে নিয়ে আসা যায় এ
সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়।
