তিন ছিনতাইকারী গণধোলাইয়ের শিকার - News Of Sonargaon

শিরোনাম

Sunday, February 18, 2018

তিন ছিনতাইকারী গণধোলাইয়ের শিকার


নিউজ অব সোনারগাঁও ডেস্কঃ
রায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল ছিনতাই করে পালানোর সময় উজ্জল নামে এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে সোনারাগাঁও থানা পুলিশে সোপার্দ করেছে এলাকাবাসী।
অপরদিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকালে মনির হোসেন (৩৭) ও গিট্টু মিয়া (৩৬) নামে ২ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশে সোপার্দ করেছে এলাকাবাসী। গতকাল রোববার দুপুরে পৃথকস্থানে এ ঘটনা ঘটে।
আহত ছিনতাইকারীদের প্রাথমিক চিকিৎসা শেষে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত ছিনতাইকারীরা হলো- গজারিয়া উপজেলা বালুয়াকান্দি গ্রামের আবুল হাসেমের ছেলে উজ্জল, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার চেঙ্গাইন এলাকার মৃত চেনু মাতব্বরের ছেলে মনির হোসেন ও গাইবান্ধা জেলার পলাশ বাড়ি থানার ফতেপুর এলাকার মৃত মোজ্জামেল হকের ছেলে গিট্টু মিয়া ।
সোনারগাঁও থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মোরশেদ আলম পিপিএম বলেন, আটককৃত ছিনতাইকরীদের বিরুদ্ধে মামলা নিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।